আদেশ আদেশ
অনিষ্ট থেকে রেহাই পেতে ইষ্ট (দেবতা) এর উপর বিশ্বাস রাখুন
একবার স্বামী শ্রী শরণানন্দজি মহারাজ তাঁর বক্তৃতায় 'জীবনের বেচে থাকার কৌশল' সম্পর্কে বলছিলেন যে, আমরা যদি দেহকে জগতের ইচ্ছার উপর ছেড়ে দিই এবং নিজেকে ভগবানের কাছে সমর্পণ করি তবে জীবনের সমস্ত সমস্যা ও কস্টই সহজেই সমাধান করা যায়।
এতে একজন সৎসঙ্গী বললেন, "মহারাজ! আমার পরিবারের সদস্যদের ত আমাকে খাওয়ানোর ইচ্ছা নেই। আপনার বক্তব্য অনুসারে, আমরা যদি জগতের ইচ্ছায় আমাদের দেহ ছেড়ে দি, তবে আমাকে অনাহারে মরতে হবে।"
এ বিষয়ে শ্রী মহারাজ জী আন্তরিকতার সাথে বললেন, “ক্ষুধায় তুমি মোরে যাবে সেটা বুঝলাম কিন্তু, খেয়ে খেয়ে তুমি তো অমর ও হয়ে যাবে না। খাদ্য আজ পর্যন্ত কাউকে অমর করতে পারেনি। তাহলে মরতে ভয় কেন?
উনি আসলে এটাই বোঝাতে চেয়েছিলেন যে , খাদ্য না খাওয়া কিংবা খাওয়া টা পাবে কিনা সেটা আগে থেকে assume করা ঠিক নয় , বরং আমাদের ঈশ্বরের উপর বিশ্বাস রেখে এগিয়ে গিয়ে নিজে থেকে দেখতে হবে , বিশ্বাস যদি ইষ্ট এর উপর প্রবল হয় , তবে অনিষ্ট হবে কি করে ।
আর প্র্যাক্টিক্যাল ভাবে দেখতে গেলে এটাই সত্যি যে আমরা অনেকই ত্যাগ এর পথে চলতে চাই না তার প্রধান কারণ এই যে আমরা সবথেকে বেশি ভয় পাই নিজের শরীরের কষ্ট এবং রোগ কে আর না খেতে পাওয়া কে । কারণ অনেকে কেই দেখেছি তারা বিপর্যয় বা বিপরীত পরিস্তিতি কে ভয় করে না কিন্তু রোগ কষ্ট বা মৃত্যভয় তেই অনেকে পিছিয়ে যায় ।
কিন্তু আমাদের সকলের এটা বোঝা উচিত যে খেতে না পাওয়ার বা মোরে যাওয়ার ভয়ে আমরা ভগবানের উপর বা প্রকৃতি রুপী মাতা আদী শক্তি এর উপর নির্ভর করতে পারি না , কিন্তু সেটা না করেও আমরা রোগ , ব্যাধি বা মৃত্যু হবে না সেটা বলতে পারি না । রোজ ই খাচ্ছি তবুও অমর হয়ে যাচ্ছি না তাতেও , মরবো আমরা সবাই । রোজ ই বাড়িতে সব সুখ নিচ্ছি যাতে শরীরের কোনো কষ্ট না হয় অথচ সব ডাক্তার দের কাছেই patient এর ভির ঠাসা । অর্থাৎ রোটি -কাপড়া -মাকান পেলেই যে আমরা কষ্ট হিন মৃত্যুহীন ও সুখী হয় যাবো সেটা নয় , কিন্তু তবুও আমরা কখনো ঈশ্বরের উপর ভরসা করে সব ছাড়বো না , যদি বলেন কারণ কি? "আমরা" এই ' আমিত্ব ' টাই একমাত্র কারণ আর কিছুই নেই।
কিন্তু সকল সাধু সন্ত নির্বাণ বা কৃপা প্রাপ্ত রা শুধুই উক্ত বাবাজির পন্থা ই অবলম্বন করেছেন রোগে ভুগে মরেন নাই, না খেতে পেয়ে মরেন নাই বা সুখের অভাব বোধ করেন নাই ।
তাই শরণানন্দজি মহারাজ বলেছেন যে - খেতে খেতে অমর হয়ে যাবে না , তাই না খেতে পাওয়ার ভয়ে ঈশ্বর এর উপর ভরসা না করা ছেড়ে বরং ঈশ্বর উপর ভরসা করে দেখতে হবে যে তিনি কৃপা করেন কিনা । আগের থেকে assume করলে চলবে না ।
এই আর্টিকেল টি তে নিজের © copyright লাগলাম না কারণ জ্ঞান টা শরণানন্দজি মহারাজ এর আমি ত just ব্যাখ্যা করলাম , দয়া করে কপি করবেন না চাইলে শেয়ার করতে পারেন ।


