মনসা দ্বাদশ নাম স্তোত্র ও মনসা মন্ত্র ভেদ সমুহ by Jyotishraj Suvrajit

Jyotishraj Suvrajit Singha
0

 মনসা দ্বাদশ নাম স্তোত্র ও মনসা মন্ত্র ভেদ সমুহ


জগৎকারী, জগদ্গৌরী , মনসা , সিদ্ধযোগিনী , বৈষ্ণবী, নাগভগিনী, শৈবী, নাগেশ্বরী, জগৎকারুপ্রিয়া, আস্তিকমাতা , বিষহরী , মহাজ্ঞানযুক্তা  - বিশ্বপূজিতা মনসা মায়ের দ্বাদশ নাম যে পূজাকালে পাঠ করে তার নাগ ভয় থাকে না। 

এছাড়া যে মা এর প্রত্যেক টি স্বরূপ এর ধ্যান ও মন্ত্র আলাদা আলাদা , ও তার ফল ও বিভিন্ন হয়ে থাকে , 

জগৎকারী রূপে সাধন করলে মাতা নিজ ভক্ত কে পথে ঘাটে, জলে, জঙ্গলে , বিভিন্ন জীব জন্তু ও বিষ ভয় থেকে রক্ষা করেন ।

জগদ্গৌরী রূপে স্মরণ করলে মাতা নিজ ভক্ত ও তার পরিবার কে নাগ ভয় , প্রেত ভয় , উপদ্রব থেকে রক্ষা করেন । 

মনসা রূপে ত ঘরে ঘরে পূজিত হন বলার প্রয়োজন নাই ।




সিদ্ধযোগিনী রূপে মা সিদ্ধি প্রদান করেন , মূলত মা বাক সিদ্ধি, নাগ সিদ্ধি , জলকুম্ভি সিদ্ধি ও নিধি দর্শন সিদ্ধি দেন ।

নাগভগিনী ও নাগেশ্বরী মন্ত্রের সাধনা একত্রে করলে মা সকল শিকড় বাকর সহ বন ঔষধী এর জ্ঞান এবং কি কাজ লাগে ত স্বপনে জানান । (এর মন্ত্র টি যিনি আমাকে বলেছিলেন ,তিনি এই দুটি সাধনা শিখিয়ে দেন নাই কখনও, তাই এটা ঠিক কিনা আমি জানি না )

মহাজ্ঞানযুক্তা রূপে মা তন্ত্র মন্ত্রের সৃজন করিনি যে সকল কামখ্যা তন্ত্রকত অপভাশা মন্ত্র ,আদিবাসী মন্ত্র , ও মায়ঙ্গ মন্ত্রে " কার দোহায় মা মনসার দোহায় " বাক্য আসে সেই সকল মন্ত্র তন্ত্র অনায়াসেই সিদ্ধ হয়ে যায় , এছাড়া উক্ত তন্ত্রের অন্য মন্ত্র ও হয় ।

বিশ্বপূজিতা স্বরূপ টি একটি ভিন্নরূপ মা এর , এর মূর্তি টিও আজব ,এতে মা নিজেই ব্রহ্ম সনাতনির অংশ এবং এর মূর্তি তে মাতা নিজে , ব্রমময়ী আদি শক্তির কোলে বসে আছেন ও সকল জীবের নিয়ন্ত্রণ করেন।

উক্ত সকল স্বরূপের মন্ত্র এইরূপ 

প্রণব এর পর মনসা বীজ মন্ত্র ও এর পর উক্ত স্বরূপের নাম ও পরে স্বাহা লাগলে মন্ত্র সম্পন্ন হয় ।

উৎকিলন মন্ত্র ছাড়া এই মন্ত্র কাজ দেয় না ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)