বৈষ্ণব মতেও বহু সাধনা আছে মন্ত্র তন্ত্র আছে , আসলে আমরা ভুলেই যাই যে আগম মানেই শুধু শক্তি আগম বা শিব আগম নয় , বৈষ্ণব আগম ও আছে ।
বৈষ্ণব মতে বহু সাধনা আছে , এর আগে গ্রুপের পোস্টে কমেন্ট এ এক আধ জন পঞ্চরাত্র বিধানের কথা বললেন একদম ঠিক এ বলেছেন , নারদ পঞ্চারাত্র, কৃষ্ণ সমহিতা সহ অনেক পুস্তক আছে, মূল পুস্তক 64 টি যাতে বিভিন্ন বিধি দেওয়া আছে।
এছাড়াও আছে কিছু গুরু মুখী সাধনা , যেগুলো কোনো পুস্তক এ থাকে না আপনার দীক্ষা ও শিক্ষা অর্থাৎ কৃষ্ণ বীজ o রাধা বীজ মন্ত্র উভয় পাওয়ার পর গুরু আপনাকে দেন ।
শান্ত , দস্য , সখ্য, বাৎসল্য , মাধুর্য এর মধ্যে আপনি যে ভাবের ভবি হয়ে সাধনা করতে পারবেন সেই অনুযায়ী আপনাকে সাধনা প্রদান করা হয় ।
কিছু গুরুমুখ সাধনা এর কথা বলে রাখি যা পুস্তক নেই আর যেহেতু সব বৈষ্ণব র বেশি নিয়ম পালন এ অভ্যস্ত নয় তাই চেলা বুঝে গুরু দিয়ে থাকেন ,
এবার কিছু এমন সাধনা বলব যা সাধারন পুস্তকে নেই কিন্তু গোস্বামী জি থেকে আমি অর্জন করেছি
1 মাধবআচার্য সাধনা
2 মাধবআচার্য দণ্ড সাধনা
3 অনুলোম বিলোম ভাগবত সাধনা
4 যোগমায়া সাধন
5 তারক ব্রহ্ম সম্পুটিত সাধনা
5অনন্ত সাধনা
6 নরসিংহ মৃত্যুঞ্জয় সাধনা
7 গোপাল পঞ্চ বীংশতি সাধনা
8 রাধা রস সুধা নিধি সাধনা
9 অষ্ট সখ্য সাধনা - ললিতা বিশাখা আদি প্রত্যেক সখি এর আলাদা সাধনা বিধি ও তার আলাদা ফল o আছে
10 নারায়ণ বর্ম সাধনা
11 রোগ নাশক বৈষ্ণব কবচ সাধনা
12 ওঙ্কার উপাসনা ও সোহম সাধন বিধি
13 শুন্য সাধনা একে অনেকে বেতাল এর সঙ্গে জুড়ে দেয়
তবে সব শুন্য সাধন বেতাল সাধন নয় এবিষয় এর আগে কমেন্টে একজন একদম ঠিক লিখেছেন যে বেতাল সাধনা বৈষ্ণব আগমে পরেই না , এটা উচ্চ ভৈরব বা অবধুত শ্রেণীর সাধক র জন্য, আমি surely লিখে দিতে পারি ।


