আত্মরক্ষা হেতু কালী অঘোর মন্ত্র সাধনা
সামগ্রী -
1.মা কালী যন্ত্র বা মা কালীর মূর্তি থাকতে হব , download ফটো তে হবে না আগেই বলে দিচ্ছি , কোনো আধার লাগবে যাতে আবাহন বা প্রতিষ্ঠা করা যাবে ।
2. জপ মালা, তান্ত্রিক মতে মালা সংস্কার বিধি দ্বারা তৈরী হতে হবে ।
3. আসন, দীক্ষার সময় থেকে যেটা ব্যবহার করছেন সেটা হলে ভালো
4. মাকে অর্পণ করার ফুল , ফল , মিষ্টি , ধুপ , দ্বীপ , নৈবেদ্য ইত্যাদি
5. এছাড়াও অঘোর মন্ত্র হওয়ার ফলে কর্পূর , লুবান, পান পাতা , লবঙ্গ , চামেলীর তেল এসব ও লাগবে এই ক্রিয়া তে ।
প্রাগ সাধন পদ্ধতি -
1. সাধন শুরু করার আগের দিন আপনি নিজে রান্না করে সাধারণ সিদ্ধ ভাত খাবেন , এবং গুরু মন্ত্র , বীজ মন্ত্র তথা কোনো যদি নিত্য মন্ত্র জপ করার থাকে করবেন ।
2. সাধনার আগের দিন থেকেই ব্রহ্মচর্য পালন করতে হবে 3. যে স্থানে সাধনা করবেন সেখানে পঞ্চাঙ্গ শুদ্ধী বা সাধারণ শুদ্ধি করে নেবেন
4. গুরু গরোখনাথের নামে একটা অখণ্ড দিয়া জ্বালাবেন ঘি দিয়ে ।
এরপর
সাধন বিধি -
প্রথমে মা এর প্রাণ প্রথিষ্টা করা যন্ত্র সামনে স্থাপন করতে হবে , সাধারণ পূজা এর নিয়ম অনুযায়ী যথা সামর্থ উপচারে পূজা করবেন বা করাবেন । এরপর সামনে একটি দিয়া বা প্রদীপ জ্বালাবেন এর সঙ্গে সঙ্গে ধুনি তে লুবাণ জ্বালাবেন । Duttatryea প্রভু, নবনাথ চুরাশি সিদ্ধ দের প্রণাম করবেন ।
মন্ত্র -
ওম কালিকা দেবী কাল রুপিনী মহাকালী নব নাড়ি বাহাত্তর জালি মম ভয়ম হর হর রক্ষম কুরু কুরু স্বাহা |
এই মন্ত্র জপ করার সময় লুবান যেন জ্বলতে থাকে , একই সাথে চামেলীর তেলের একটা প্রদীপ জলবেন । রাত 11 টা থেকে 4 টার মধ্যে এই মন্ত্র রোজ 1008 বার 11 দিন ধরে করতে হবে । কোনো হোম না করলেও এই মন্ত্র জপ করলেই পরে প্রয়োগ করা যায় নিজে করে দেখেছি কাজ হয়।
প্রয়োগ বিধি -
এই মন্ত্রের অনেক গুলি প্রয়োগ বিধি আছে প্রায় 7 টি ,
আমি এখানে কয়েক টি লিখলাম
1. এই মন্ত্র দ্বারা 11 বার পরে সুরক্ষা ঘেরা দিয়ে রাখলে ভুত প্রেত উপদ্রব আদি কোনো বাধা প্রবেশ করতে পারে না
2. এই মন্ত্র ভোজপত্রে লিখ 108 বার অভিমন্ত্রিত করে ধাতু এর তাবিজে ভরে ধারন করবেন । এতে আত্মরক্ষা হবে ।
3. এই মন্ত্র দিয়ে লুবান অভিমন্ত্রত করে সেই ধোয়া ঘর ও বাস্তু এর সব স্থানে ঘুরাবেন । এতে ঘরে কোনো উপদ্রব থাকবে না ।
সাধন চলাকালীন যদি বন্য জন্তুর সপ্ন আসে বা কেউ যদি নিজেকে পথ হারাতে দেখেন , তবে বুঝবেন সাধনায় কোনো ভুল হচ্ছে বা কোনো বিধি লঙ্ঘন হচ্ছে ,
সাধনা চলাকালীন ঘরে হটাৎ কালো পিপড়ে বেড়ে যেতে পারে , এক্ষেত্রে টিভি এর জ্যোতিষ দের কথা মত কালো পিপড়ে মানে রাহুর কু প্রভাব ভেবে ওদের মেরে দেবেন না দয়া করে , এটা শুধু সাধনা এর দিনে ই হতে পরে আবার চলে ও যায় পরে আপনার থেকেই , এটা শুভ লক্ষণ এমন দেখলে জানবেন এবার আপনার খাটনি সার্থক হচ্ছে ।
(আগামী আর্টিকেল এ অঘোর তন্ত্রের এক শক্তি লুনা চামারীন তার ইতিহাস , মন্দির ও তার মন্ত্র প্রয়োগ বিধি নিয়ে আলোচনা করবো ভাবছি )


