শিব চালিশা পাঠ করবার উপকারিতা :
শিব চালিসার চল্লিশটি লাইনেই ভোলেনাথের মহিমা বর্ণিত রয়েছে। বিশ্বাস করা হয় যে, শিব চালিসা পাঠ করলে জীবনে আসা সমস্ত বাধা-বিপত্তি, দুঃখ-কষ্ট, রোগ-ব্যাধি থেকে মুক্তি মেলে। এছাড়াও, নিয়মিত শিব চালিসার পাঠে বৈবাহিক সমস্যা দূর হয় এবং সম্পর্কের সমস্যা সমাধানে সহায়তা করে। যদি কোনও ব্যক্তি কোনও কারণে ভয় পান বা ভয়ে জর্জরিত থাকেন, তাহলে তাঁর অবশ্যই শিব চালিসা পাঠ করা উচিত।
এই চালিশা পাঠ করে একজন ভক্ত যা যা উপকার পেতে পারে তা হল :
আপনার মনের যেকোন সৎ ইচ্ছে পূরণ করে এর নিয়মিত 3 টে পাঠ।
নিয়মিত শিব চালিসার পাঠ বৈবাহিক সমস্যা দূর হয় এবং সম্পর্কের সমস্যা সমাধানে সহায়তা করে।
মাদকাসক্তি, অন্য কোন নেশা, তামাক আসক্তি, সিগারেটের আসক্তি, পাশাপাশি জুয়ার আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য এই চালিশার পাঠ নিয়মিত করা প্রয়োজন।
স্বাস্থ্য সমস্যায় যদি আপনি বা আপনার পরিজনদের মধ্যে কেউ জর্জরিত থাকেন তবে নিয়ম করে এই চালিশা বিধি মেনে পাঠ করুন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে উঠছেন।
গর্ভবতী মহিলারা নিয়মিত শিব চালিশা পাঠ করুন। গর্ভবতী মহিলারা নিয়ম করে পাঠ করলে তাদের ভ্রুনের স্বাস্থ্য ভাল থাকে এবং নিরাপদে প্রসব হয়।
জ্ঞান ও প্রজ্ঞা লাভের জন্য নিয়মিত এটি 7 বার পাঠ করুন।
যারা নিয়মিত এই চালিশা পাঠ করে 21 বার তাদের দীর্ঘায়ু প্রাপ্তি হয়।
খারাপ গ্রহের প্রভাব মুক্ত করে এই চালিশার মন্ত্র গুলি।
ভূত,প্রেত এবং অন্যান্য অতিপ্রাকৃত বা অশুভ শক্তির ভয় থেকে মুক্তি পেতে এর পাঠ করতে পারেন খুব প্রয়োজন।
শিব চালিশা পাঠ দুর্ভাগ্য ও খারাপ আর্থিক অবস্থা দূর করে সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধি করে দেয় ।
যেকোন কাজ শুরু করবার আগে অবশ্যই এর 3 পাঠ করে নেওয়া উচিত।
শিব চালিশা আপনি নেট এ ও ইউটিউব এও পেয়ে যাবেন তাই আর ওটা এখানে আলাদা করে লিখলাম না , শুধু এর মাহাত্ম্য টা পাবেন না সেটাই লিখে দিয়েছি ।


