রথের দড়ির তান্ত্রিক প্রয়োগ বিধি by Jyotishraj Suvrajit

Jyotishraj Suvrajit Singha
0

 আদেশ আদেশ

সমস্ত ইন্টানেট জুড়ে শুধু জগন্নাথ দেবের বিভিন্ন কথা রহস্য এবং কাহিনী এর আজ ছড়াছুড়ি যদিও সে সব কাহিনী সবই বই পড়লেই পাওয়া যায় , সকালে ভাবছিলাম কি নিয়ে লিখি যা  এখনও কেউ লেখে নাই , তাই ভাবতে  ভাবতে একটা আর্টিকেল রথের দড়ির তান্ত্রিক প্রয়োগ বিধি গুলি নিয়ে লিখবো ডিসাইড  করলাম , এটা কোনো জগন্নাথ দেবের বই বা কোনো কাহিনী তে ইন্টারনেটে এ পাবেন না এটা সম্পূর্ণ গুরুমুখি ও তান্ত্রিক প্রয়োগ ।

রথের দড়ি কি ধরনের প্রয়োগের জন্য লাগে --

প্রথমেই বলে রাখি এই দড়ি individual কোনো কাজে ইউজ করা যায় না একে অন্যান্য তান্ত্রিক শিকড় বা দ্রব্য এর সঙ্গে ব্যবহার করার বিধি শাস্ত্রে বলা আছে ।

মূলত এই দড়ি , শান্তিকর্ম ও পুষ্টিকর্ম তে কাজে লাগে । অর্থাৎ , যে কোনো শুভ কাজের ক্ষেত্রে এর ব্যবহার বেশি হয়, অনেক জ্ঞানী ব্যক্তি রা কায়দা করে একে অন্য কাজে লাগাতে হয় বশীকরণ ইত্যাদি তে তবে সেটা শাস্ত্রসম্মত নয়।

এটি যে যে কাজে বেশি ব্যবহৃত হয় সেটা হল -

 1. আটকে থাকা যে কোনো কাজকে সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে ক্রিয়া তে এটি কাজে লাগে ।

 2. যে কোনো ক্রিয়া যা শুভ ক্রিয়া তার প্রভাব ত্বরান্বিত করতে কাজে লাগে ।

 3. রোগ মুক্তি বা ডিপ্রেসন e মুক্তি এর কবচ বানাতে তো চমৎকার ফল দেই ।

 4. যে কোনো প্রগতিমুলক ক্রিয়া যেমন চাকরি প্রাপ্তি ইত্যাদি তে ইউজ করলে লাভ পাওয়া যায় ।

 5. সফলতার জন্য যে ক্রিয়া করা হচ্ছে বা জেতার জন্য তাতেও করা যায় 

 6. রোগ সারছে না কবচ দিয়েছেন ছোটো খাটো তাতে এটা দিয়ে দিন ।

সংক্ষেপে বললে সব শান্তিকর্ম তে কাজে লাগে 



এই কর্ম ক্ষমতার সীমাবদ্ধতা --

দেখুন এটাও বলে রাখি এই গুলি সেই কবচ তে দেওয়া হয় যেগুলি দ্রব্য গুন ও মন্ত্র নির্ভর কবচ , বা সাধারণ সংখ্যাত্মক কবচ যেমন বিসা যন্ত্র, 34সা যন্ত্র ইত্যাদি তে , কোনো বগলা যন্ত্র বা অঘোর ভৈরব কবচ বানাতে এগুলি না দিলেও আরাম সে চলে যায় ।

এগুলি স্বল্পস্থায়ী এবং সল্প প্রভাব দেখানোর জন্য আদর্শ যে সব ক্রিয়া বা যন্ত্র সেগুলি তে ব্যাবহার করা ভালো । 

এবার আপনারা বলতেই পারেন সল্প স্থায়ী যদি তো করবো কেনো ? করবেন এই জন্যেই যে 

1.আপনি বা আপনার আত্মীয় যখন নিজে ছোটো খাটো সমস্যা তে পরবেন তখন অত খরচ না করে এগুলি ব্যাবহার করলে ভালো লাভ পাবেন ।

 2. আপনি যদি তান্ত্রিক হন তবে দেখবেন আপনার পারা প্রতিবেশী এর মধ্যে কেউ না কেউ বিনে পয়সা তে বা অতি সামান্য পয়সা দিয়ে কাজ করতে চলে আসবে , তাদের জন্য কিছু সস্তা কিন্তু সল্প প্রভাব দেখানো ক্রিয়া জানা উচিত যাতে কাউকে খালি হাতে ফেরাতে না হয় আর আপনার ও লস না হয় ।

 ব্যক্তিগত ভাবে আমি দেখেছি আপনারা ও দেখবেন এটা হবে , যারা তান্ত্রিক বা অঘোর তারা দেখে থাকবেন , আপনি সাধন মার্গে এগোতে থাকলে সব সমস্যা গ্রস্ত ব্যাক্তি র আসবে কিন্তু তাদের 90 ভাগ গরীব ই আসবে , এটাও আপনার একটা পরীক্ষা যে আপনি কি ভাবে deal করছেন তাদের সঙ্গে , আপনি  কোঅপারেট করছেন না অহংকার দেখছেন । তাই এরম situation এর জন্য কিছু সামান্য বিনা খরচের দ্রবিগুন ক্রিয়া ও মন্ত্র ক্রিয়া দ্বারা সমাধান করার নিয়ম জেনে রাখা দরকার , আমি তো তাই করি ।

আসুন এবার মূল বিষয়ে আসি এবার কটা প্রয়োগ আপনদের বলে দি -

 1.  রথের দড়ি ও বাদুর যে গাছে বাসা করেছে সেই গাছের ডাল এর ছোটো টুকরো ,ব্যক্তির আঙ্গুলের এক কর পরিমাণ হলে হবে( শনি আমাবস্যা তে নিয়ে আসা ) একত্রিত করে কবচ ভরবেন আমাবস্যা তেই স্থির লগ্ন দেখে ওই সময় করবেন, এরপর সেটি ধারণ করতে দিয়ে দেবেন । এতে যাদের টাকা আসে কিন্তু টাকা সঞ্চয় হয় না সঞ্চয় হতে থাকবে ।

 2. রথের দড়ি , সাপের জোড়া লাগার কাপড় ও  পূজায় অলরেডী ব্যবহৃত তিনটি গোমতী চক্র একত্রিত করে লাল কাপড়ে ভরে সেটাকে  ধারণ করে বা সঙ্গে নিয়ে interview দিতে গেলে , যারা আগে interview দিয়ে অসফল হয়েছেন তারা সফল হতে পারেন ।

 3. রথের দড়ি , অপরাজিতা ফুল ও বৃদ্ধদারক এর মূল একত্রে কবচ এ ভরে ধারণ করতে হবে গুরু পুষ্য় যোগ এর সময় , ধারণ করার দিন উপস করতে বা নিরামিষ খেতে হবে এটি , যেসব বাচ্চার পড়াশোনায় ভালো না , জেদ করে পড়তে বসে না , মন লাগে না পড়ায় তাদের দিতে হবে ।

 4. যারা কামাখ্যা তন্ত্রের অপভসা মন্ত্র দ্বারা কাজ করেন তারা ঝাড় ফুঁক করার পর কালো কার পরে দেন তাই না , এই কালো কার এ আড়াই প্যাচ মন্ত্র দ্বারা রথের দড়ি একত্রে ব্যবহার করে দেখুন , ভালো ফল পাবেন , তবে মুসলিম মন্ত্র দিয়ে কার পড়লে এটা ইউজ করবেন না okk।

 5. বিষ্ণু বিশা যন্ত্র কেউ ধারণ করছেন বা আপনি কাউকে দিচ্ছেন বানিয়ে  তাতে রথের দড়ি এক টুকরো দিয়ে দিন আরো ভালো ফল আপনার ক্লাইন্ট পেয়ে যাবে ।

 6. লক্ষ্মী বিশা যন্ত্রের ক্ষেত্রেও একই ভাবে ব্যবহার করতে পারেন , তাতে অর্থ আগমনের পথ প্রশস্ত হবে এবং অল্প সময়ের পর থেকেই কাজ দেখতে শুরু করবে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)